নেপালে শাসনব্যবস্থা পরিবর্তনের কোনো ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই: প্রধানমন্ত্রী কার্কি

নেপালের শাসনব্যবস্থায় কোনও পরিবর্তন আনার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই বলে মন্তব্য করেছেন নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। সরাসরি নির্বাচিত নির্বাহী ব্যবস্থাসহ আরও কিছু বিষয়ে তরুণদের দাবির প্রেক্ষাপটে এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, শাসনব্যবস্থায় কোনও সংস্কার বা পরিবর্তনের এখতিয়ার বর্তমান সরকারের নেই। এমন কোনও পরিবর্তন এই সরকারের পক্ষে করা সম্ভব নয়।, তাই সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই সংশোধন হতে হবে।

প্রধানমন্ত্রী কার্কি স্পষ্ট করে উল্লেখ করেন, আসন্ন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করাই হলো অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার। এছাড়া, বিদেশে কর্মরত নেপালিদের ভোট প্রদানের সুযোগ দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি জানান। 

তিনি আশ্বস্ত করেন, তার সরকার অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং প্রবাসী নেপালিদের সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য দাবিগুলো সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। পরিশেষে, প্রধানমন্ত্রী কার্কি দেশের সকল নাগরিককে আসন্ন নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে উৎসাহের সঙ্গে ভোট দিয়ে যোগ্য প্রতিনিধিদের বেছে নিতে উৎসাহিত করেন।

তথ্যসূত্র: দ্য খবর হাব ইংলিশ

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।