নোয়াখালীতে চোরের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলায় চোরের ছুরিকাঘাতে তাহেরা বেগম (৬৩) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তাহেরা বেগম (৬৩) মুন্সি বাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী। নিহতের পরিবারের ধারণা, গভীর রাতে চুরি করতে এসে চোর তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খিলপাড়া বাজারের ব্যবসায়ী আব্দুল মতিনের মৃত্যুর পর তার ছেলে তারেক তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে। তারেকের বাবার মৃত্যুর পর তাদের ঘরে তারেক ও তার মা দুজনে থাকতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তারেক বাজার থেকে আসার পর খাওয়া-দাওয়া শেষে পৃথক কক্ষে ঘুমিয়ে পড়েন তারা।

নিহতের স্বজনরা জানান, নিহতের ঘরের রান্নার রুমের ফ্যানটি খোলা রয়েছে। তাদের ধারণা, কোনো ব্যক্তি চুরির উদ্দেশ্যে রাত সাড়ে ৩টার দিকে ওই ফ্যানটি খুলে ঘরে প্রবেশ করে। এ সময় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওজু করতে ওঠেন তাহেরা বেগম। চোরকে দেখে ফেলার কারণে তাহেরাকে ছুরিকাঘাত করে।

তারা আরও জানান, তিনি রক্তাক্ত অবস্থায় ছেলে তারেকের রুমের সামনে গিয়ে চিৎকার করলে তারেক বের হয়ে প্রতিবেশীদের সহযোগিতায় তাহেরাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাদের ঘর থেকে কোনো মালামাল খোয়া যায়নি।

চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে চুরি করতে আসা অজ্ঞাত চোরকে দেখে ফেলায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।