নোয়াখালীতে বসতঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

নোয়াখালীতে বসতঘরে ঢুকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরাফাত ইসলাম (১৮) নামের এক তরুণকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ওই তরুণীর স্বজনেরা।

সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কবিরহাট উপজেলায় ঘটনাটি ঘটে। পরে ভুক্তভোগী ওই তরুণীর করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আটক আরাফাতকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, দুই বছর আগে ওই তরুণীর সঙ্গে একই উপজেলার এক যুবকের বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন পরই স্বামী তার খোঁজখবর নেওয়া বন্ধ করে দেন। তখন তিনি তার বাবার বাড়িতে থাকতে শুরু করেন। সেখানে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী তরুণ আরাফাত ইসলাম ওই তরুণীকে উত্ত্যক্ত করছিলেন।

থানায় করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সোমবার রাতে বসতঘরের সামনে গিয়ে আরাফাত ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে তরুণী দরজা খুললে তিনি ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে ঘরের লোকজনের ঘুম ভাঙলে তারা আরাফাতকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কবিরহাট থানার ওসি মো. শাহিন মিয়া গণমাধ্যমকে জানান, আরাফাত ওই তরুণীকে উত্ত্যক্ত করতেন। সর্বশেষ গত রাতে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় তরুণী নিজেই বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।