বরগুনায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা

বরগুনা জেলাধীন সব উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে বরগুনা জেলার আওতাধীন সব উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তীতে এসব কমিটি পুনর্গঠন করা হবে।

কেন্দ্রীয় সিদ্ধান্তে কমিটি বিলুপ্তির খবরে স্থানীয় কর্মী–সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে সংগঠনকে আরও সুসংগঠিত করার উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ হঠাৎ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন।

দলীয় সূত্র জানায়, জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন পর্যায়ের কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হওয়ায় সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছিল। নতুন করে কমিটি গঠনের মাধ্যমে মাঠপর্যায়ে দলকে আরও গতিশীল ও সক্রিয় করতে চায় বিএনপি।

এ ছাড়া বিলুপ্ত কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করে দ্রুত যোগ্য ও সক্রিয় ব্যক্তিদের নিয়ে নতুন কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে বলে কেন্দ্রীয় বিএনপি জানিয়েছে।

বরগুনা জেলা বিএনপির নবগঠিত সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কমিটি বিলুপ্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, উপযোগী সময়ে কর্মিসভা করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী নতুন কমিটি দেওয়া হবে। তাছাড়া বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তাই এখন মূল গুরুত্ব তার সুস্থতার দিকে। পরে সাংগঠনিক নিয়ম অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হবে।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।