নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

নোয়াখালীতে মাঠে ছাগল আনতে যাওয়া ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. জামসেদ (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় হাতিয়ায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুর মা গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মেয়েকে বাড়ির পাশে জমি থেকে ছাগল আনতে পাঠান। আর তিনি খাবার পানি আনতে যান। বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। অনেক সময় পর মেয়েকে পাশের বাড়ির ঝোপ থেকে বের হতে দেখেন। তখন মেয়ের কাছে গিয়ে দেখেন সে কান্না করছে। পেছনে পেছনে জামসেদও ঝোপ থেকে বের হন।

তিনি আরও বলেন, জামসেদকে জিজ্ঞাসা করলে তিনি বাকবিতণ্ডা শুরু করেন। পরে মেয়েকে জিজ্ঞাসা করলে জামসেদ তাকে জোর করে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে জানায়। ঘটনাটি জামসেদের স্বজনদের জানালে তারা আমাদের মারধর করে। পরে থানায় গিয়ে আমরা লিখিত অভিযোগ দিই।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ জামসেদকে আটক করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ভুক্তভোগীর বাবার করা মামলায় অভিযুক্ত জামসেদকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (১৪ মার্চ) আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্তসহ আনুষঙ্গিক কার্যক্রম অব্যাহত আছে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।