লালমনিরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

লালমনিরহাটের হাতীবান্ধায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জহুরুল মোল্লা সাগর (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ওই শিশুকে হাতীবান্ধা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে লালমনিরহাট সদর হাসপাতালে রেফার করে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে উপজেলার দোয়ানী পিত্তিফাটা এলাকায় এ ঘটনা ঘটে। আটক হওয়া জহুরুল মোল্লা সাগর বরিশাল জেলার আগৌল ঝাড়া উপজেলার আশকর গ্রামের হেলাল মোল্লার ছেলে।

জানা গেছে, জহুরুল ইসলাম সাগর একজন শ্রমিক। সাগর হাতীবান্ধা উপজেলার দোয়ানী পিত্তিফাটা এলাকায় বিদ্যুতের টাওয়ার নির্মাণের কাজ করেন। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় শিশুটিকে তার নিজ বাড়িতে একা পেয়ে জোরপূর্বক পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে জহুরুল মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার জানান, আমরা ধর্ষণচেষ্টাকারী সাগরের সঠিক বিচার চাই।

হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তানভির আহমেদ বলেন, ভুক্তভোগী শিশুটিকে উন্নত চিকিৎসার লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী বলেন, অভিযুক্ত সাগরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।