‘নোয়াখালী বিভাগ চাই’

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবির পক্ষে এবার সরব হলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ জিয়াউল হক পলাশ। ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে যিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন, সেই পলাশ নিজেও নোয়াখালীর সন্তান। তার বাড়ি জেলার সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে। 

বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।”পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

টেলিভিশন ও ওটিটি মাধ্যমের পরিচিত মুখ জিয়াউল হক পলাশ বিনোদন অঙ্গনে কাজ করছেন প্রায় ১৩ বছর ধরে। শুরুটা করেছিলেন সহকারী হিসেবে। এরপর নিজেকে প্রমাণ করেছেন অভিনেতা ও নির্মাতা—দুই ভূমিকাতেই।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।