পঞ্চগড়ে টানা বৃষ্টিতে নেমেছে ভোগান্তি, নিম্ন আয়ের মানুষ দুশ্চিন্তায়

পঞ্চগড়ে বিরামহীনভাবে বৃষ্টি চলছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কখনো হালকা, আবার কখনো ভারি আকারে পড়ছে। দীর্ঘস্থায়ী বৃষ্টিতে জেলার নিম্ন আয়ের মানুষ বিশেষ করে চরম ভোগান্তিতে পড়েছেন।

দিনমজুর, রিকশা ও ভ্যানচালকসহ যারা দৈনিক আয়ের উপর জীবিকা নির্বাহ করেন, তারা টানা বৃষ্টির কারণে অনেকেই কাজের অভাবে ঘরে বসে থাকতে বাধ্য হচ্ছেন। এদিকে, বৃষ্টির কারণে তাপমাত্রা কমে গিয়ে যথেষ্ট ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির পর শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

রিকশাচালক রমজান আলী বলেন, “গতকাল বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টি। এখনো ঝরছে বৃষ্টি। রাস্তাঘাটে মানুষজনও কম। তাই ভাড়াও নেই। কেবল বসে বসে সময় কাটাচ্ছি। আমরা দিন এনে দিন খাই। একদিন আয় না হলে আমাদের সংসারে টান পড়ে।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, “গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস রয়েছে।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।