পটুয়াখালীতে মা ও দাদিকে গলা কেটে হত্যা!

পটুয়াখালীতে সৎ মা শাহিদা বেগম (৪৮) ও দাদি কুলসুম বিবি (৮৫) কে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে আল আমিন (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের বিরুদ্ধে। 

শুক্রবার (১৩ জুন) দুপুরে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আল আমিন মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামের রাজ্জাক খাঁর ছেলে।

স্থানীয়রা জানান, আল আমিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল। রাজ্জাক খাঁ ৩ মাস আগে সাহিদাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ করেন। কোনো কারণ ছাড়াই সে তার সৎ মা ও দাদির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই তারা মারা যান।

এই ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মাহমুদ বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। অভিযুক্ত যুবক মানসিক রোগী কি না, তা যাচাই করা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

খবরওয়ালা/এসআর

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।