পদ্মার এক কাতল বিক্রি হলো ৩২ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীর একটি কাতল মাছ ৩২ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ১৯ কেজি ওজনের ওই কাতল মাছটি বিক্রি করেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখ। এর আগে ভোর ৫টার দিকে ফরিদপুর জেলার শিরিমপুরচর এলাকায় জেলে বক্কার হোসেনের জালে ধরা পড়ে কাতলটি।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাজাহান শেখ কালের কণ্ঠকে বলেন, ‘জেলে বক্কারের কাছ থেকে ১৯ কেজির কাতলটি এক হাজার ৬০০ টাকা কেজি দরে আমি কিনে নেই। পরে অনলাইনে খুলনা বিভাগীয় শহরের সৌদীপ্রবাসী এক ঠিকাদারের কাছে ৩২ হাজার ৩০০ টাকায় কাতলটি বিক্রি করেছি। কাতলটি বিক্রিতে কেজিপ্রতি ১০০ টাকা লাভ হয়েছে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।