পবিপ্রবিতে শেখ পরিবারেরসহ আটটি হলের নাম পরিবর্তন

খবরওয়ালা অনলাইন ডেস্ক: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শেখ পরিবারেরসহ আটটি আবাসিক হলের নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনক্রমে এবং রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়, প্রশাসনিক নতুন আদেশ অনুযায়ী শের-ই-বাংলা হল ১ এর নতুন নামকরণ করা হয়েছে শহীদ জিয়াউর রহমান হল-১,  শের-ই-বাংলা হল ২ হবে শহীদ জিয়াউর রহমান হল-২, কবি বেগম সুফিয়া কামাল হলের পরিবর্তে চাঁদ সুলতানা হল , শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল  হবে কবি বেগম সুফিয়া কামাল হল।  

এ ছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে বিজয় ২৪ হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের (বরিশাল) পরিবর্তে জুলাই ৩৬ হল নামকরণ করা হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দুইটি হলের নামও পরিবর্তন করা হয়েছে। নতুন ছাত্র হলের নাম শের-ই-বাংলা হল এবং নতুন ছাত্রী হলের নাম তাপসী রাবেয়া হল রাখা হয়েছে।  

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ পরবর্তী বৈষম্যবিরোধী চেতনায় উজ্জীবিত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গঠিত কমিটির সুপারিশক্রমে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে রিজেন্ট বোর্ডে অবহিতকরণের মাধ্যমে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়।

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।