৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময় সূচি প্রকাশ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের মধ্য থেকে ১৩৫০ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) । এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত।

পিএসসির প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৯০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে।

৪৪তম বিসিএস পরীক্ষা ২০২১–এর নিয়োগ বিজ্ঞপ্তির ১৬ নম্বর অনুচ্ছেদের শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৪৪তম বিসিএসের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করবেন। কমিশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফরম প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট আগে জমা দিতে হবে।

সংশ্লিষ্ট সব সনদ/কাগজপত্রসহ বিপিএসসি ফরম-১ মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

 

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি নিচে দেখা যাবে ।

 

 

w+Vs8uMhnlv0QAAAABJRU5ErkJggg== ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময় সূচি প্রকাশ

 

 

wEKoZ3JpXl+8gAAAABJRU5ErkJggg== ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময় সূচি প্রকাশ

 

uw1bAAAAAElFTkSuQmCC ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময় সূচি প্রকাশ

 

h+1gVwtPRlNZQAAAABJRU5ErkJggg== ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময় সূচি প্রকাশ

wceAF1JIpRvuAAAAABJRU5ErkJggg== ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময় সূচি প্রকাশ
 

Ayz56BLPCCknAAAAAElFTkSuQmCC ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময় সূচি প্রকাশ

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।