পরকীয়ায় ধরা খেয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার বিএনপি নেতা

লক্ষ্মীপুরের রামগতিতে এক ডিভোর্সি নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে গোলাম সারোয়ার (৪৫) নামে বিএনপির এক নেতা জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।

গোলাম সারোয়ার তিন সন্তানের জনক এবং চরগাজী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার মো. নিজাম উদ্দিনের ছেলে।

এলাকাবাসীর অভিযোগ, গোলাম সারোয়ারের সঙ্গে স্থানীয় যুবতী তামান্না বেগমের (২২) দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে তামান্নাকে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হলে সারোয়ার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন এবং বিবাহ বিচ্ছেদের জন্য চাপ দেন। পরবর্তীতে তামান্না দুই মাস আগে স্বামীকে ডিভোর্স দেন।

রবিবার রাতে সারোয়ার তামান্নার বাড়িতে গিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হলে হাতেনাতে ধরে গণধোলাই দেন স্থানীয়রা।

অভিযোগ উঠেছে, ঘটনার পর সারোয়ারের লোকজন তাকে ও তামান্নাকে জোর করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনার জেরে চরগাজী ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, ঘটনাটি ধামাচাপা দিতে বিএনপির কিছু নেতা তিন লাখ টাকার বিনিময়ে সমঝোতার চেষ্টা চালাচ্ছেন।

রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দীন বলেন, “আমি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

রামগতি থানার ওসি মো. কবির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, “ঘটনাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।