পরিবার নিয়ে ৯ দিনের থাইল্যান্ড সফরে যাচ্ছেন সিইসি

স্ত্রী ও কন্যার চিকিৎসার জন্য ৯ দিনের থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত সরকারি আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, তার স্ত্রী এবং কন্যার চিকিৎসার জন্য ১১ থেকে ১৯ এপ্রিল অথবা কাছাকাছি যেকোনো তারিখ থেকে ৯ দিনের জন্য থাইল্যান্ডের ব্যাংককে ভ্রমণ করবেন।

এতে আরও বলা হয়েছে, ভ্রমণের সমস্ত ব্যয় স্থানীয় মুদ্রায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিজেই বহন করবেন। তার স্ত্রী শাহীন ফেরদৌসী, মেয়ে তাসনিমা নাসির উদ্দিন এবং তার নাতি-নাতনিরা সঙ্গে থাকবেন।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।