পরীক্ষাকেন্দ্রে অননুমোদিত প্রবেশ, সেই ছাত্রদলের নেতা বহিষ্কার

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এইচএসসি পরীক্ষাকেন্দ্রে অননুমোদিতভাবে প্রবেশ এবং শিক্ষার্থীদের সঙ্গে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে প্রকাশ করায় সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার (২৭ জুন) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক ও সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সাংগঠনিক নির্দেশনা ও প্রচলিত নিয়ম ভঙ্গ করে মোহাম্মদ সানাউল্লাহ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। এতে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সানাউল্লাহ দলবল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকে শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলেন এবং তা নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে সমালোচনার ঝড় ওঠে। নিয়ম অনুযায়ী, পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রের ১০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। ফলে তার এমন আচরণ পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন অনেকে।

এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে সানাউল্লাহ বলেন, ‘আমি পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এবং ছবিগুলো নিজের প্রোফাইলে পোস্ট করেছি। কোনো বিশৃঙ্খলা করিনি।’

তবে শিক্ষা প্রতিষ্ঠানে এমন আচরণকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানা গেছে।

খবরওয়ালা/এন

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।