পাকিস্তানের পতাকা নিয়ে বিতর্কে রণবীর সিং

নিজের জন্মদিন উপলক্ষে নতুন সিনেমা (ধুরন্ধর)-এর লুক প্রকাশ করে আলোচনায় আসেন বলিউড তারকা রণবীর সিং। তবে প্রশংসার বদলে এবার বিপাকে পড়েছেন তিনি। কারণ, সিনেমার এক দৃশ্যে দেখা গেছে পাকিস্তানের পতাকা যা ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

সিনেমার সেট থেকে ছড়িয়ে পড়া কিছু নেপথ্য ভিডিও ও স্থিরচিত্রে দেখা যায়, ধুরন্ধর-এর সেটে পতপত করে উড়ছে পাকিস্তানের পতাকা। সেই দৃশ্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
অনেকে রণবীরকে নির্লজ্জ ও দেশবিরোধী আখ্যা দিয়ে কটাক্ষ করেছেন। প্রশ্ন উঠেছে সেটে পাকিস্তানের পতাকা কেন?

যদিও এখন পর্যন্ত এ বিষয়ে রণবীর সিং বা প্রযোজনা দলের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি, ধারণা করা হচ্ছে, এটি সিনেমার চিত্রনাট্যের প্রয়োজনেই রাখা হয়েছে। কারণ, ধুরন্ধর একটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা, যার পটভূমি গড়ে উঠেছে ভারত-পাকিস্তান দ্বন্দ্বকে কেন্দ্র করে।

খবরে জানা গেছে, রণবীর অভিনয় করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-অনুপ্রাণিত একটি চরিত্রে। পুরো গল্প আবর্তিত হয়েছে পাকিস্তানে ভারতীয় গুপ্তচরদের সাহসী অভিযান ঘিরে। সেক্ষেত্রে সিনেমায় পাকিস্তানি প্রেক্ষাপট এবং তার উপাদান হিসেবে পতাকা ব্যবহারের যৌক্তিকতা রয়েছে বলেই অনেকের মত।

সম্প্রতি ভারতের পেহেলগাম হামলার পর দেশজুড়ে পাকিস্তানবিরোধী মনোভাব আরও তীব্র হয়। এর প্রেক্ষিতে বলিউডে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা করে বেশ কয়েকটি ফিল্ম সংগঠন।

এর আগে সর্দারজি ৩ সিনেমায় পাকিস্তানি শিল্পীদের সঙ্গে অভিনয় করায় সমালোচনার মুখে পড়েছিলেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। ফলে ভারতে মুক্তি পায়নি সিনেমাটি।

এবার রণবীর সিংয়ের ধুরন্ধর একই বিতর্কের ধাক্কা খেল। যদিও সিনেমাটি এখনো মুক্তি পায়নি, তবে এর আগেই আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।