পাকিস্তানের সঙ্গে নিরপেক্ষ ভেন্যুতেও খেলার বিপক্ষে গম্ভীর

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন বহুদিন ধরেই ক্রিকেট মাঠে প্রতিফলিত হচ্ছে। 

দুই দলের দেখা মেলে কেবল আইসিসি বা এশিয়া কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে, তাও নিরপেক্ষ ভেন্যুতে। তবে সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে রক্তাক্ত সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে এ সম্পর্ক আরও অবনতি হয়েছে।

এই পরিস্থিতিতে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর সাফ জানিয়ে দিয়েছেন—নিরপেক্ষ ভেন্যুতেও পাকিস্তানের বিপক্ষে খেলার পক্ষপাতী নন তিনি।

মঙ্গলবার (৬মে) দিল্লিতে এবিপি গ্রুপ আয়োজিত এক অনুষ্ঠানে গম্ভীর বলেন, ‘আমার ব্যক্তিগত মত—একদমই না। এসব (সন্ত্রাসী হামলা) বন্ধ না হওয়া পর্যন্ত ভারত-পাকিস্তানের মধ্যে কোনো সম্পর্কই থাকা উচিত নয়।’

সর্বশেষ ২০১৩ সালে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এরপর দেখা হয়েছে কেবল আইসিসি ও এশিয়া কাপের মতো টুর্নামেন্টে। চলতি বছরে চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে মুখোমুখি হয় দুই দল।

গম্ভীর আরও বলেন, ‘ক্রিকেট বা সিনেমা কখনও মানুষের জীবনের চেয়ে মূল্যবান হতে পারে না। ম্যাচ পরেও হতে পারে, সিনেমাও হবে, গানও হবে। কিন্তু প্রিয়জন হারানোর বেদনা অপূরণীয়।’

তবে শেষ পর্যন্ত এই বিষয়ে সিদ্ধান্ত সরকারের ওপরই ছেড়ে দিয়েছেন গম্ভীর। তাঁর ভাষায়, ‘এটা সম্পূর্ণ সরকারের এবং বিসিসিআই-এর সিদ্ধান্ত। তারা যা ঠিক মনে করবে, আমরা সেটাই মেনে নেব। আমরা এটা নিয়ে রাজনীতিও করব না।’
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।