পাকিস্তানে গণতন্ত্র শেষ হয়ে গেছে : ইমরান খান

খবরওয়ালা আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের  বিচার বিভাগ, সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তীব্র সমালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দাবি পাকিস্তানে গণতন্ত্র শেষ হয়ে গেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) আদিয়ালা কারাগারে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি করেন।

ইমরান খান সাংবাদিকদের জানান, তিনি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দুটি চিঠি লিখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে, সব গণতান্ত্রিক পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি বাকস্বাধীনতার ওপর ক্রমবর্ধমান বিধিনিষেধের নিন্দা করেছেন, অতীতের সেন্সরশিপ এবং ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইনে (পিইসিএ) সাম্প্রতিক বাস্তবায়নের কথা উল্লেখ করেছেন।  তিনি বলেন, ‘আগে সেন্সরশিপ ছিল এবং এখন পিইসিএ চালু করা হয়েছে।  সামাজিক যোগাযোগ মাধ্যমকেও ব্লক করে দেওয়া হয়েছে। ’
পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসার বিরুদ্ধে গণতন্ত্র এবং আইনের শাসনের ‘ক্ষতি’ করারও অভিযোগ এনেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কাজী ফয়েজ ঈসা যা করেছেন তা মুনিরও করেননি। 

তিনি আরও দাবি করেছেন, ‘বিচারপতি ঈসা নির্বাচনি কারচুপিকে রক্ষা করেছিলেন এবং মানবাধিকারের আবেদন উপেক্ষা করেছিলেন। ’
তিনি বর্তমান সরকারের ‘বৈধতা’ প্রত্যাখ্যান করে সংসদ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং মন্ত্রীদের ‘ভুয়া’ বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, গণমাধ্যম নিয়ন্ত্রণে রয়েছে এবং রাজনৈতিক বিক্ষোভ ও সমাবেশ দমন করা হচ্ছে।

সূত্র: সামাটিভি

খবরওয়ালা/ এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।