বাংলাদেশে ইতিহাসের সেরা নির্বাচন দেখতে চায় ইউএনডিপি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন দেখতে চায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে প্রত্যাশার কথা ব্যক্ত করেন ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

এসময় উপস্থিত ছিলেন, ১৭টি উন্নয়ন সহযোগী দেশ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্টেফান লিলার বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে আমরা ইসিকে সমর্থন দিচ্ছি। আশা করছি, বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে। এটাই আমাদের চাওয়া। কিন্তু সময়সীমার পরিপ্রেক্ষিতে এটি অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

এরকম নির্বাচন অনুষ্ঠানের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘এটা আমার মন্তব্যের বিষয় নয়’।

লিলার বলেন, গত বছরের ডিসেম্বরে জাতিসংঘের কাছে নির্বাচন আয়োজনে সহায়তার অনুরোধ করেছিল নির্বাচন কমিশন। জবাবে জাতিসংঘ কী ধরনের প্রযুক্তিগত সহায়তা দিতে পারে, তা নির্ধারণের জন্য জানুয়ারিতে দুই সপ্তাহের জন্য একটি চাহিদা মূল্যায়ন দল বাংলাদেশ সফর করেছিল।

তিনি বলেন, সুপারিশের ভিত্তিতে আমরা উন্নয়ন সহযোগীদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহায়তার বিষয়ে প্রাথমিক আলোচনা করেছি।

এর মধ্যে রয়েছে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোর উন্নতি করা এবং ভোটার নিবন্ধন বাড়ানো। সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য একটি ভোটার শিক্ষা কর্মসূচিও বিবেচনাধীন রয়েছে বলেও জানান লিলার।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।