পাকিস্তানে সেনাবাহিনী-সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত ১৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার তিনটি জায়গায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে দুই সেনাসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী কারাক জেলায় অভিযান চালায়। অভিযানের সময় আটজন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে।

এ ছাড়া উত্তর ওয়াজিরিস্তান জেলায় আরেক অভিযানে চারজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে। তবে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গোলাগুলিতে দুইজন সেনা নিহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

জিও নিউজ বলছে, দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার গোমাল জ্যাম এলাকায় আরেক অভিযানে তিনজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি পাক সেনাবাহিনীর।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।  

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।

পাকিস্তান ইন্সটিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) জানিয়েছে, গত ডিসেম্বর মাসের তুলনায় চলতি বছরে জানুয়ারি মাসে ৪২ শতাংশ সন্ত্রাসী হামলা বেড়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।