পাঙাশ মাছ কি সত্যিই শরীরের জন্য ক্ষতিকর, যা জানালেন পুষ্টিবিদ

পাঙাশ মাছ কি স্বাস্থ্যকর? এতে চর্বি বেশি, আবার অনেকেই বলে এতে পুষ্টিগুণ কম।

এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রাজধান হলিক্রস মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত পুষ্টিবিদ মাহিনুর ফেরদৌস,

পাঙাশ মাছে যেসব পুষ্টি উপাদান রয়েছে :

– উন্নত মানের প্রোটিন

– গুরুত্বপূর্ণ অ্যামাইনো এসিড

– আনস্যাচুরেটেড ফ্যাট (ভালো চর্বি)

– ওমেগা-৩ ফ্যাটি এসিড

– ক্যালসিয়াম ও ফসফরাস

এগুলো শরীর গঠনে, হাড়ের স্বাস্থ্য রক্ষায় এবং রোগ প্রতিরোধে সহায়ক।

 

পাঙাশ মাছের উপকারিতা

হার্টের জন্য ভালো

পাঙাশে থাকা ওমেগা-৩ ও আনস্যাচুরেটেড ফ্যাট খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, যা হৃদরোগ প্রতিরোধে ভূমিকা রাখে।

পেশি গঠনে সহায়ক

উচ্চমানের প্রোটিন শরীরের পেশি গঠন ও মেরামতে সাহায্য করে।

হাড় ও দাঁতের গঠন

ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতের গঠন মজবুত করে।

ভ্রূণের স্নায়ু ও মস্তিষ্ক গঠনে সহায়তা করে ওমেগা-৩। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পাঙাশ খাওয়া যেতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ শরীরের ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখে।

 

কখন পাঙাশ মাছ খাওয়া হতে পারে বিপজ্জনক?

পুষ্টিবিদ মাহিনুর ফেরদৌস সতর্ক করেছেন কিছু বিষয়ে :

এখন অনেক পুকুরে চাষ করা পাঙাশ নানা রকম কৃত্রিম খাদ্য ও ওষুধ দিয়ে বড় করা হয়। ফরমালিন বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয় মাছ দীর্ঘদিন সংরক্ষণের জন্য। এসব রাসায়নিক মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। আবার অস্বাস্থ্যকর রান্না বা সংরক্ষণ পদ্ধতি থেকেও ঝুঁকি তৈরি হয়।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।