ভেড়ামারায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভেড়ামারা প্রতিনিধি ॥ ”পাট শিল্পের অবদান স্মাট বাংলাদেশ বিনির্মাণ, বাংলার পাট বিশ্বমাত” এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায়  পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ভেড়ামারায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভেড়ামারায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

গতকাল রবিবার (৪ আগস্ট) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদের  হল রুমে বস্ত ও পাট মন্ত্রণালয়ের আওতায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাটবীজ উৎপাদন এবং সংরক্ষণ শীর্ষ প্রকল্প এর আওতায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী  প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি  উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পরিবেশ  বান্ধব পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় জিডিপিতে পাট খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নিবাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, বিশেষ অতিথি ছিলেন আবু বক্কর খান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা  মামুনার রশিদ, সহকারী পরিচালক জেলা পাট বীজ বি এ ডি সি, উপজেলা কূষি অফিসার মাহমুদা সুলতানা, জাতীয় পুরস্কার প্রাপ্ত পাট বীজ চাষী শাহানুর আলম সান্টু, ও উপজেলা সেরা পাট চষী মোস্তাফিজুর কে পুরুস্কার হিসেবে ক্রেস্ট  তুলে দেন। অনুষ্ঠান পরিচালনা করেন পলাশ চন্দ্র বর্মন উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ভেড়ামারা।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।