‘পাথরই রক্ষা করতে পারেন না, ভোট রক্ষা করবেন কেমন করে?’: নাজনীন মুন্নী

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে পাথর উত্তোলন নিয়ে দেশজুড়ে সমালোচনা চলছে। এবার সেই সমালোচনায় যোগ দিলেন সংবাদকর্মী নাজনীন মুন্নী।

অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে এক ফেসবুক পোস্টে মুন্নী লিখেছেন, ‘পাথরই রক্ষা করতে পারেন না। ভোট রক্ষা করবেন কেমন করে?’

তিনি পোস্টে আরও লিখেছেন, ‘আমি কখনো ভোলাগঞ্জ সাদা পাথরে যাইনি। সবাই যখন ছবি দিচ্ছে, আফসোসে আমার মন খারাপ হচ্ছে—এত সুন্দর জায়গা? এত সুন্দর? জায়গাটা কিছু রাক্ষস খেয়ে ফেলেছে। আর কোনোদিন ওই জায়গাটা ফিরে আসবে না। কোনোদিনই না… আমার ঠিক স্বজন হারানোর মতো মন খারাপ হচ্ছে।’

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানকে উদ্দেশ করে মুন্নী লেখেন, ‘পরিবেশ নিয়ে আজীবন কাজ করা উপদেষ্টা রিজওয়ানা হাসান কেবল পরিবেশ ইস্যুতে লড়ে সরকার পক্ষের শত্রু হয়েছেন। ব্যক্তিগত ও পারিবারিকভাবে আক্রমণের শিকার হয়েছেন। কিন্তু রাতারাতি নয়, বছর ধরে প্রকাশ্যে পাথর নিয়ে যাওয়ার খবর কি পরিবেশ উপদেষ্টার কাছে আসেনি?’

তিনি প্রশ্ন তোলেন, ‘পরিবেশ নিয়ে যার কাজ, যার মায়া—তার টনক কেউ নাড়াতে পারেনি? কেমন করে সম্ভব? নাকি পরিবেশ নিয়ে লড়াইটা কেবল এনজিও কাজই ছিল? কেউ চাইলে কি সেন্ট মার্টিনের প্রবাল এক বছরে ধরে নিয়ে যেতে পারবেন? যেতেই তো পারবেন না। সেটার বিষয়ে এত কঠোর সরকার সাদা পাথরে কেন এত উদাসীন?’

মুন্নী আরও বলেন, ‘কোনো দলের জেলা কমিটির সভাপতি যদি সরকারে চেয়ে ক্ষমতাবান হন এবং উপদেষ্টা সেটা আবার বলেন—লজ্জা আমাদেরই লাগে। উপদেষ্টা রিজওয়ানা হাসানের খারাপ লাগে কিনা আমার জানতে ইচ্ছা করে। নাকি ক্ষমতার চেয়ারে বসলে সবাই একই—অন্ধ, কালা, বধির, আপসকামী, দায়হীন…’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।