মারা গেলেন আতিফ আসলামের বাবা

জনপ্রিয় গায়ক আতিফ আসলামের বাবা মোহাম্মদ আসলাম ৭৭ বছর বয়সে মারা গেলেন। জানা যায়, দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।

মঙ্গলবার (১২ আগস্ট) পরিবার থেকে মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছে, মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে লাহোরের ভ্যালেন্সিয়া টাউনে। সেখানে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা জানাবেন তাকে।

এদিকে আতিফের বাবার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই স্যোশালমিডিয়ার মাধ্যমে ভক্ত, সহশিল্পী ও শোবিজ তারকারা গায়ককে শোকবার্তা জানাচ্ছেন।

সূত্র: পাকিস্তান টুডে
খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।