পাবনায় জি আর চাউল বরাদ্দে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জি আর চাউল বরাদ্দে অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এই ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জি আর চাউল বরাদ্দ দেয় জেলা প্রশাসন। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠানে সাড়ে এগারো মেট্রিক টন চাউল বরাদ্দ নিয়ে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের কমিটিকে না জানিয়ে ভুয়া কমিটি তৈরি করে চাউল উত্তোলন করে আত্মসাৎ করেছেন একটি চক্র। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষোভে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। অবিলম্বে আত্মসাৎকৃত চাউল বা সমমান টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দেয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।

এলাকাবাসীর মধ্যে বক্তব্য দেন, রিপন রহমান, ফায়সাল কবির, এস কে পান্না মামুন, আলহাজ্ব সাদেক আলীসহ প্রমুখ।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।