পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আফরান নিশোর, শুটিং অনিশ্চিত ‘সুড়ঙ্গ ২’

ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। এরপর নতুন কোনো কাজে তাকে না দেখলেও সম্প্রতি ঘোষণা আসে, রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় অভিনয় করবেন তিনি। তবে এর মধ্যেই জানা গেল, অভিনেতার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, ফলে আপাতত তিনি শুটিং থেকে বিরতি নিয়েছেন।

শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অংশ নেন নিশো। সেখানে এক শিক্ষার্থী ‘সুড়ঙ্গ ২’ নিয়ে প্রশ্ন করলে নিজের শারীরিক সমস্যার কথা প্রকাশ করেন তিনি।

নিশোর ভাষায়— ‘‘সুড়ঙ্গ ২’ কবে আসবে সেটা নির্মাতা রাফী (রায়হান) জানে। আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি সচল জীবন যাপন করতে হলে আমাকে একটা হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।’

তিনি আরও যোগ করেন— ‘এটা এর আগে কখনো বলা হয়নি। এই প্রথমবার এখানে শেয়ার করলাম। এটা জানলে অনেকেই আমাকে কাজে নেবে না। বলবে, তোমার তো পা ভাঙা।’

এদিকে আগামী সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফরম হইচইতে মুক্তি পাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘আঁকা’। এতে আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।