পার্লামেন্ট ভবনে ভয়াবহ আগুন

মার্শাল দ্বীপপুঞ্জের জাতীয় পার্লামেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এক রাতেই পুরো ভবনটি পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, রাতে লাগা আগুনে পার্লামেন্ট ধ্বংস হয়ে যায়। স্থানীয় সময় মঙ্গলবার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দেশটির দমকল বিভাগ জানিয়েছে, ভবনের অর্ধেক অংশ সম্পূর্ণ পুড়ে গেছে এবং বাকি অংশ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পুলিশের এক কর্মকর্তা রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে জানান, পার্লামেন্ট ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

প্রশান্ত মহাসাগরের নির্জন দ্বীপসমূহের একটি দেশ মার্শাল দ্বীপপুঞ্জ। এখানে প্রায় ৪২ হাজার মানুষ বসবাস করেন, যার অর্ধেকের বেশি রাজধানী মাজুরোতে। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘কম্প্যাক্ট অব ফ্রি অ্যাসোসিয়েশন’ চুক্তির আওতায় রয়েছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সহায়তা দেয় এবং সামরিক প্রবেশাধিকার পায়। এছাড়া দেশটি তাইওয়ানকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, রাষ্ট্রপতি হিলডা হেইনের মুখপাত্র এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এ ছাড়া অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।