পাল্টাপাল্টি আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল ভারত ও পাকিস্তান

পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে এক দেশ অপর দেশের বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তার মেয়াদ আরও এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। শুক্রবার (২৩ মে) প্রতিবেশী দেশ দুটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।  খবর দ্য ডনের।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) উড়োজাহাজ পরিচালকদের উদ্দেশে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আগামী ২৪ জুন ভোর ৪টা ৪৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সামরিক ফ্লাইটসহ ভারতের নিবন্ধিত, পরিচালিত বা মালিকানাধীন উড়োজাহাজ এবং দেশটির উড়োজাহাজ পরিবহণ সংস্থাগুলোর ইজারা নেওয়া উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

পিএএ বলেছে, এ নিষেধাজ্ঞা ভূমি থেকে শুরু করে সীমাহীন উচ্চতা পর্যন্ত প্রযোজ্য হবে। নির্দেশনার আওতায়, কোনো ভারতীয় উড়োজাহাজ পরিবহণ সংস্থা বা নিয়ন্ত্রকের ফ্লাইট পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ বা অতিক্রম করতে পারবে না।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, তবে অন্যান্য আন্তর্জাতিক উড়োজাহাজ পরিবহণ সংস্থা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ও একই রকম বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়েছে, সামরিক ফ্লাইটসহ পাকিস্তানে নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন বা ইজারা নেওয়া উড়োজাহাজ ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন বেসামরিক মানুষ নিহত হন। এরপর গত মাসে ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো একে অপরের আকাশসীমায় নিষেধাজ্ঞা আরোপ করে।

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।