পিরোজপুরে পটকা মাছ খেয়ে প্রাণ গেলো শিশুর, আশঙ্কাজনক ৪ নারী

পিরোজপুরের কাউখালীতে পটকা মাছ খেয়ে ফাতেমা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুর মা, খালা, নানী হাসপাতালে ভর্তি আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে ভুমিহীন চরে এ ঘটনা ঘটে বলে বিয়ষটি নিশ্চিত করেছেন ঐ এলাকার চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টুও স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন।

নিহত শিশুর নানা হানিফ সরদার জানান, নদী থেকে শিকার করা অন্য মাছের সঙ্গে পটকা মাছ রাতে খাবারের সঙ্গে খায়। পরে তারা অসুস্থ বোধ করলে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে আমার নাতী মারা যায় এবং আমার স্ত্রী ও তিন মেয়েকে অসুস্থ অবস্থসায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই বিষয়ে কাউখালী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: সুব্রত কর্মকার জানান, রাত ২টার দিকে পটকা মাছ খেয়ে গুরুতর আহত অবস্থায় ৫ জন হাসপাতালে আসে। তাদের মধ্যে ফাতেমা আক্তার নামে ৫ বছরের শিশুটি হাসপাতালে আসার আগেই মারা যায়।

মৃত শিশুর মা সাবিনা আক্তার (২০), খালা সিমা (১৮) ও সুমনা (১৩) এবং আরেক বৃদ্ধা শিশুর  নানী আকলিমা (৫৫) কে দ্রুত প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ডা. সুব্রত কর্মকার।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।