পিস্তল উঁচিয়ে কিশোর গ্যাং লিডারের গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

গাজীপুরের শ্রীপুরে এক কিশোরের পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, একটি নির্মাণাধীন ভবনের ছাদে দাঁড়িয়ে এক কিশোর পিস্তলের হাতল টেনে ফাঁকা গুলি ছোড়েন।

ওই কিশোরের নাম তেহিম মাতবর (১৭)।সে উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অস্ত্রধারী তেহিমের নেতৃত্বে ১৫-১৬ সদস্যের একটি কিশোর গ্যাং রয়েছে। এই গ্যাংয়ের সদস্যরা এলাকার মানুষকে উত্ত্যক্ত করার পাশাপাশি এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়ায়।

একজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে জানান, সামান্য বিষয় নিয়ে গত দুইদিন আগে তার সঙ্গে খারাপ আচরণ করেছিল তেহিম। বিষয়টি তার বাবাকে জানালে তেহিম আরো ক্ষিপ্ত হয়।পরে কয়েকজন সহযোগী নিয়ে এসে তাকে মারতে উদ্যত হয়েছিল। ওই সময় তাকে গুলি করার হুমকিও দিয়েছিল সে।

এ প্রসঙ্গে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, ‘বিষয়টি নজরে আসার পর পুলিশের কয়েকটি টিম আলাদাভাবে কাজ করছে। একইসঙ্গে ওই কিশোরকে আটকের চেষ্টা চলছে।’

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।