দৌলতপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাজমুল ইসলাম ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরের পানিতে ডুবে দুই প্রতিবেশী শিশু মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষিকোলা গ্রামে এই ঘটনা ঘটে । নিহিতরা ওই গ্রামের রাকিবুল ইসলামের ছেলে তামিম হোসেন(১২) ও আকছেদ মন্ডলে ছেলে আশিক আহমেদ (১১)।

দৌলতপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে বেশ কয়েকজন শিশু গোসল করতে নামে। এসময় তামিম ও আশিক পানিতে ডুবে যায়। পরে অন্য শিশুদের চিৎকারে এলাকাবাসীরা এসে মৃত অবস্থা তাদের উদ্ধার করে।

দৌলতপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুপুরে পুকুরে পানিতে গোসলে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।