কুষ্টিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত । শ্রমিক বৈষম্য দূরিকরণে ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য এই স্লোগানকে সামনে রেখে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর আগমনের মাস উপলক্ষ্যে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখা। গতকাল শনিবার ( ৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টার সময় কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিছিল নিয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষীন করে শহরের পাঁচ রাস্তা মোড়ে শহীদ চত্ত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

কুষ্টিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্য্যনির্বাহী পরিষদ সদস্য ও কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মুহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী সুজাউদ্দীন জোয়ার্দার বলেন ইসলামী বিধান মতে যে শ্রমনীতি রয়েছে সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমার শ্রমিক ভাইদের আর কোন সমস্যা থাকবে না।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

এসময় তিনি বর্তমান সরকারের কাছে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জোরালো আহব্বান জানান। এসময় উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার সহ সভাপতি ও প্রশিক্ষণ সম্পাদক হাসান রুহানী সুমন, সহ সভাপতি আব্দুল কুদ্দুস, সহ সভাপতি ও ট্রেড ইউনিয়ন সম্পাদক মমতাজ আলী, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, শহর সভাপতি আলতাফ হোসেন আলকা প্রমুখ। 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।