পুকুর থেকে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে একই পরিবারের দুই নরী ও এক শিশুর খণ্ডিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার মিজমিজি পশ্চিমপাড়া থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মিজমিজি পশ্চিমপাড়া এলাকার সামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫), তার ছোট বোন লামিয়া আক্তার (২২) ও লামিয়ার ছেলে হাবিব (৩)। এ ঘটনায় লামিয়ার স্বামী ইয়াছিনকে আটক করেছ পুলিশ।

স্থানীয়রা জানায়, গত চারদিন ধরে তারা নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে বাড়ির পাশে তাদের খণ্ডিত বস্তাবন্দি মরদেহ দেখতে পাওয়া যায়।

নিহতের খালা বড় খালা শিরিন বেগম বলেন, আমার বোনের মেয়েরা বাবা-মা হারা। লামিয়া প্রেম করে বিয়ে করে। তার একটি সন্তান রয়েছে। বড় বোন স্বপ্না মানসিক ভারসাম্যহীন ছিল। চারদিন ধরে তাদের খোঁজ পাচ্ছিলাম না। আজ এসে দেখি আমার বোনের মেয়েরা নিহত। দুই বোনের মধ্যে লামিয়ার স্বামী একজন বখাটে ছিল। তাদের সংসারের প্রায় সমস্যা হতো। আমরা জানি না কে তাদের হত্যা করেছে। কিন্তু আমরা এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। লামিয়ার স্বামীকে আমরা আটক করেছি। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।