পুরান ঢাকায় সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন কাগজিটোলা এলাকায় গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে একজন শিশু এবং দুজন কিশোর রয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন, মোহাম্মদ রোকন (১৪), মোহাম্মদ তামিম (১২), মোহাম্মদ রিপন (৩৫), চাঁদনী আক্তার (২৮) ও আয়েশা (১)।

তাদের জাতীয় বার্নে নিয়ে যাওয়া প্রতিবেশী জাকির হোসেন জানান, কাগজিটোলার একটি বাসার নিচতলায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্নে নিলে চিকিৎসক ভর্তি দেন।

তিনি জানান, পরিবারটি ওই বাসায় নতুন ভাড়াটিয়া হিসেবে এসেছিল। রাতে ঘরে থাকা সিলিন্ডার গ্যাস হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে ঘুমন্ত অবস্থায় তারা দগ্ধ হন। দগ্ধদের মধ্যে রিপন পেশায় ভ্যানচালক।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৬০ শতাংশ, রোকনের ৬০ শতাংশ, তামিমের ৪২ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ ও শিশু আয়েশার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে হাই ডিফেনসিভ ইউনিটে (এইচডিইউ) ভর্তি দেওয়া হয়েছে। সবার অবস্থায় আশঙ্কাজনক।।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।