পুলিশের অতিরিক্ত ৪ ডিআইজিকে বদলি

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রবিবার (১৫ জুন) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান এ প্রজ্ঞাপনে সই করেন।

বদলি হওয়া এই চার অতিরিক্ত ডিআইজি হলেন-আলি আকবর খান, মোহাম্মদ শামসুল হক, নজরুল ইসলাম ও রুমানা আক্তার।

1 20250615123737 684e6e3b8a58e পুলিশের অতিরিক্ত ৪ ডিআইজিকে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত ডিআইজি আলি আকবর খানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রামের ৯ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে সিআইডির অতিরিক্ত ডিআইজি, ঢাকার এপিবিএন অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলামকে সিআইডির অতিরিক্ত ডিআইজি এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি রুমানা আক্তারকে ঢাকা আরআরএফ এর কমাড্যন্ট (অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।