পুলিশের হটলাইনে এক রাতেই অভিযোগ শতাধিক নারীর

নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সোমবার (১০ মার্চ) বিকেল ৪টা থেকে হটলাইন নম্বর চালু করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। এক রাতেই ওই হটলাইনে অভিযোগ করেছেন শতাধিক নারী।

মঙ্গলবার (১১ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়,  আজ সকাল ৮টা পর্যন্ত পুলিশের হট নম্বরে ১০৩টি অভিযোগ করা হয়। গৃহীত ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ ছিল অপ্রাসঙ্গিক। সেগুলো ছিল কারো টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগের বিপরীতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়, প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে থানার অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যেসব অভিযোগের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি সে ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ দেওয়া হয়েছে।

হটলাইন নম্বরগুলোতে (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্যও পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।