পুলিশের হাতে থাকছে না মারণাস্ত্র, র‌্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না। যাদের হাতে এখনো রয়েছে, সেগুলোও ফেরত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১২ মে) বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকতে পারবে না। আইন প্রয়োগে তাদের বিকল্প ব্যবস্থা রাখা হবে।’

এ সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পুনর্গঠন নিয়েও সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘র‌্যাবকে নতুন কাঠামোতে আনার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা কীভাবে র‌্যাবকে পুনর্গঠন করা হবে, সে বিষয়ে প্রস্তাব দেবে।’

ঈদ সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে তিনি বলেন, ‘চাঁদাবাজি, ছিনতাই বা সড়কে বিশৃঙ্খলা রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগেই পরিশোধে মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।’

এ ছাড়া, সীমান্ত নিরাপত্তা বিষয়ে মন্তব্য করে জাহাঙ্গীর আলম জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে পুশইন হওয়াদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।