হত্যা মামলায় জামিন নামঞ্জুর, তবে কারাগারে ডিভিশন পেলেন আইভী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দায়ের করা একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে কারাগারে ডিভিশন প্রদানের আবেদন মঞ্জুর করা হয়েছে।

সোমবার (১২ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমান এ আদেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, মামলায় জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করেন। তবে কারাগারে উন্নত শ্রেণির বন্দি হিসেবে সুবিধা পাওয়ার জন্য ‘ডিভিশন’ চেয়ে আবেদন করলে সেটি আদালত মঞ্জুর করেন।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, `আমরা জামিন চেয়েছিলাম, কিন্তু আদালত তা মঞ্জুর করেননি। উচ্চ আদালতে যাব আমরা। তবে ডিভিশনের ব্যাপারে আদালত ইতিবাচক অবস্থান নিয়েছেন এবং কারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।’

এর আগে গত শুক্রবার (১০ মে) ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে সকাল ১০টায় তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনউদ্দিন কাদিরের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারের পর সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।