পুলিশ দেখে নদীতে ৩ যুবকের ঝাঁপ, নিখোঁজ ১

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশ দেখে তিন যুবক নদীতে ঝাঁপ দিয়ে জসিম উদ্দিন মোড়ল (৪৫) নামের এক ব্যক্তির নিখোঁজ হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে মশাখালী মুখী ব্রিজ ঘাট সুতিয়া নদীতে এ ঘটনা ঘটে।

নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তিরা হলেন—মুখী গ্রামের মৃত হাশেম মোড়লের ছেলে জসিম মোড়ল, কামাল কাইয়ার ছেলে ফাহিম কাইয়া এবং সোহেল ভালুকা উপজেলার মাহমুদপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী নদীর পাড় সূত্রধর বাড়ি শারদীয়া দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যায় পাগলা থানা পুলিশের একটি দল। পুলিশ দেখে ভয়ে নদীতে তিনজন ঝাঁপ দেন। নদী থেকে দুজন সাঁতরে ওপাড়ে উঠতে পারলেও একজন পানিতে তলিয়ে যায়।

ভালুকা ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, স্থানীয়দের তথ্যমতে, সুতিয়া নদীতে তিন যুবক পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দেন। এ সময় দুইজন সাঁতরে ওপাড়ে উঠতে পারলেও জসিম মোড়ল নামের এক যুবক পানিতে তলিয়ে যায়। ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেলে উদ্ধার অভিযানে নেমে রাত ৭টায় স্থগিত ঘোষণা করেন। নিখোঁজ জসিম উদ্দিনের মরদেহ উদ্ধারে ডুবুরি দল চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলমকে একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।