পূজা দেখতে মণ্ডপে পরিবার, খালি বাসা থেকে সোনা ও নগদ টাকা লুট

শারদীয় দুর্গাপূজার মহানবমীতে রাত ৯টার দিকে পরিবারের সবাইকে নিয়ে মণ্ডপে যান আশীষ সরকার। ১১টায় বাসায় ফিরতেই দেখেন সব লন্ডভন্ড। ঘরের জানালাও কাটা। মুহূর্তেই বুঝতে পারেন তাঁর বাসায় চুরি হয়েছে। আলমারি খুলে দেখেন নগদ টাকা, সোনা কিছু নেই।

বুধবার (১ অক্টোবর) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নে বোয়ালগাঁওয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী আশীষ সরকার বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে থানায় অভিযোগ দিয়েছেন। তাঁর অভিযোগ, আলমারিতে থাকা ৩ ভরি সোনা ও ৮০ হাজার টাকা চুরি হয়েছে।

আশীষ সরকার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক হিসেবে কর্মরত। জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘পূজা দেখে ঘরে এসে দেখি মালামাল, সোনা ও টাকা চুরি হয়েছে। অনেক কষ্ট ও পরিশ্রম করে এসব মালামাল সংসারের জন্য জমিয়েছিলাম। কিন্তু দুই ঘণ্টায় সব শেষ হয়ে গেল।’

জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ তাঁরা পেয়েছেন। তাঁরা জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছেন।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।