পৃথক অভিযানে মাদকসহ চার কারবারি গ্রেপ্তার

চাঁদপুর সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ চার কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেনেন্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, রবিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর তালিকাভুক্ত অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় শহরের কোড়ালিয়া এলাকা থেকে মাদক কারবারি মো. মোশারফ (৪২), লিটন (৩৫) ও কাউসারকে (৩৩) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও দুইটি মোবাইল ফোন।

অপরদিকে, একই রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকায় অপর অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানকালে ওই এলাকার মাদক কারবারি মো. শাহজাহান গাজীকে (৫০) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।