আমার ছেলেদের সবার আগে গালি শিখিয়েছি, কারণ বাংলাদেশে গালি লাগে : আসিফ

বাংলা সংগীতের ‘যুবরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেছেন, তিনি তার সন্তানদের সবার আগে গালি শিখিয়েছেন, কেননা বাংলাদেশে গালি জানাটা অপরিহার্য।

সম্প্রতি নিউ ইয়র্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ‘ঠিকানা’য় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের বিশেষ শোয়ে নিজের ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেন আসিফ।

সাক্ষাৎকারে ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদের এক প্রশ্নের জবাবে আসিফ বলেন,‘আমি খুব সাংগঠনিক একজন মানুষ। মানুষ মনে করেন আমি মেজাজি, উশৃঙ্খল, পাগল টাইপের। কিন্তু আমি খুব সাংগঠনিক। আমাকে কোনোদিন নির্ধারিত সময়ের পরে পাওয়া যাবে না। সাড়ে ৮টা মানে সাড়ে ৮টা।’

আসিফ আরও বলেন, ‘আমাকে যারা চেনে তারা হয়তো আমার সম্বন্ধে জানেন। আর যারা চেনে না তারা আন্দাজ করে কথা বলে। আন্দাজ করে কথা বলা মহাপাপ। একটা ইস্যুতে মানুষ আমাকে নিয়ে চর্চা করে। আমি ভুল না করার জন্য চেষ্টা করি। কিন্তু মানুষ হিসেবে নির্ভুল হওয়া সম্ভাব না। যে ভুলগুলো হয় সেগুলোর জন্য আমি সাথে সাথে দুঃখ প্রকাশ করি এবং ভুলগুলো সংশোধন করে নিই। কারণ, এখন তো আগের দিন নেই, যে ভুলগুলো মুছে যাবে। এখন তো সব রেকর্ডেড। এটা হাজার হাজার বছর থাকবে। সুতরাং এখন ভুল করলে যতদ্রুত সম্ভাব সংশোধন করে ফেলা উচিত। আমি এটা করি। তারপরও যেগুলো নিয়ে কথা বার্তা হয় এগুলো হয়তো আমি তাদের বুঝাতে পারি না।’

তিনি যোগ করেন, ‘যতক্ষণ সে আমার কথাগুলো বুঝে না ততক্ষণ সে আমাকে গালি দেয়। গালি দিলে তারই গুনাহ হয়। গালি তো আমিও দেই। গালি দেওয়ার ক্ষেত্রে আমার চাইতে অভিজ্ঞ লোক বাংলাদেশে আছে বলে মনে হয় না। গালাগালিতে আমিও যথেষ্ট পরিমাণ ভালো। আমার ছেলেদেরকে প্রথমে গালি শিখিয়েছি। কারণ বাংলাদেশে গালি লাগে।’

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।