পৃথিবীর সবচেয়ে নির্ভুল ঘড়ির মূল্য ৪০,০২,২৪,০০০ টাকা

বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি বাজারে এনেছে জাপান। ঘড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৩ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৪০ কোটি ২ লাখ ২৪ হাজার টাকা। কিয়াটোভিত্তিক প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বুধবার (৫ মার্চ) ঘড়িটি উন্মুক্ত করেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে শিমাদজু করপোরেশন দাবি করেছে, ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’ নামের এই ঘড়ি এতটাই নির্ভুল যে এক হাজার বছরে মাত্র এক সেকেন্ডের বিচ্যুতি ঘটতে পারে। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস ক্লক নামে পরিচিত এই ঘড়ি সময় নির্ধারণের প্রচলিত সিজিয়াম অ্যাটমিক ক্লকের চেয়ে ১০০ গুণ বেশি নির্ভুল।

ঘড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৩ মিলিয়ন বা ৩৩ লাখ ডলার। চওড়া ফ্রিজের মতো দেখতে এই ঘড়ির আয়তন প্রায় ২৫০ লিটার। প্রচলিত অন্যান্য অপটিক্যাল ল্যাটিস ক্লকের তুলনায় এটি আকারে ছোট। এ ধরনের ঘড়ি মূলত জটিল সব গবেষণায় ব্যবহার করা হয়।

নির্মাতা প্রতিষ্ঠানের আশা, এই ঘড়ির মাধ্যমে টেকটোনিক প্লেটের গতিবিধি পর্যবেক্ষণসহ বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা কিছুটা সহজ হবে। আগামী তিন বছরের মধ্যে ১০টি ঘড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে শিমাদজু করপোরেশন।

নির্ভুল যন্ত্রপাতি তৈরির জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় শিমাদজু করপোরেশন। ১৮৭৫ সালে যাত্রা শুরু করা এই জাপানি প্রতিষ্ঠান বিভিন্ন পরিমাপক যন্ত্র ও চিকিৎসা সরঞ্জাম তৈরি করে।

খবরওয়ালা/টিএ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।