পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল ইসলাম

পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত ময়নুল ইসলামকে পিআরএল ও এ সংক্রান্ত সুবিধা স্থগিত করে ১০ এপ্রিল থেকে দুই বছরের চুক্তিতে পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ময়নুলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।