প্রকাশ্যে টেবিল চাপড়ে উপাচার্যকে ধমকালেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ

প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে ধমক দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ শীর্ষ নেতারা ভিসির সঙ্গে দেখা করতে যান। পরে প্রেস ব্রিফিং চলাকালে এ ঘটনা ঘটে।

বিএনপিপন্থি শিক্ষকদের উপস্থিতিতেই ক্ষুব্ধ ভঙ্গিতে ভিসির প্রতি কঠিন ভাষায় সমালোচনা করেন গণেশ চন্দ্র। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজ নারী শিক্ষার্থীরা বাইরে থেকে আসল, বাসগুলো কম আসল; আপনি বুঝেন না এটা ডাকসু নির্বাচন?’ এ সময় তিনি টেবিল চাপড়ে ভিসিকে ধমক দেন। তবে সঙ্গে থাকা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে নিবৃত করেন।

ঘটনার একপর্যায়ে ভিসি নিয়াজ আহমেদ খান গণেশকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি চুপচাপ বসে যান।’

ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষক ও পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।