প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় কীটনাশক পানে আত্মহত্যা দ্বিতীয় স্ত্রীর

বরিশালের গৌরনদীতে প্রবাসী স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন রুনা বেগম (২৫) নমের এক নারী। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভীমেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে গৌরনদী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রুনা ওই গ্রামের দুবাই প্রবাসী মনির হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি পটুয়াখালীর গলাচিপায়।

স্থানীয় সূত্র জানায়, মনিরের প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় সাত মাস আগে তিনি ঢাকায় গারমেন্টস কর্মী রুনাকে বিয়ে করেন। এরপর প্রথম স্ত্রীকে উজিরপুরে বাবার বাড়িতে এবং দ্বিতীয় স্ত্রীকে ভীমেরপাড়ে রেখে তিনি দুবাই চলে যান।

গত কয়েকদিন ধরে রুনা মনিরকে প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে সোমবার সকালে স্বামীর সঙ্গে ফোনে এবং শাশুড়ির সঙ্গে সরাসরি তার ঝগড়া হয়। ঝগড়ার পর দুপুরে পরিবারের কাউকে না জানিয়ে ঘরে থাকা কীটনাশক পান করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রুনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।