খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীন কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) ভাইস চেয়ারম্যান ইয়াও ওয়াং।
শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের ‘দ্য প্রেসিডেনশিয়াল’ হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আলোচনা হয়।
প্রসঙ্গত, সিপিপিআইটটি চীনের একটি আধা-সরকারি সংস্থা। সংস্থাটি বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের কাজ করে।
সূত্র: বাসস
খবরওয়ালা/টিএ