‘প্রধান উপদেষ্টা সবার কাছে চাঁদা চেয়েছিলেন, এটা একটা এনজিও মানসিকতা’

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ‘আসলে মাহফুজ আলমকে আমি কখনোই বিচ্ছিন্ন কোনো ব্যক্তি হিসেবে দেখি না। তিনি সরকারেরই অংশ—সরকারের একটি মুখ। এই সরকার মানুষের মধ্যে ভয় ছড়াতে চাইছে, বলছে ‘১/১১ আসছে’, তাই তোমরা আমাদের সাপোর্ট দাও। এটা এক ধরনের ভয় দেখানোর কৌশল।

একটি বেসরকারি চ্যানেলের টক শোতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ফেসবুকে পোস্ট দিয়ে আবার তা মুছে দেওয়া—এটা বড় কথা না। বড় কথা হলো, তিনি কী ভাবছেন, সেটাই আসল। তার পোস্টের মাধ্যমে সেটা স্পষ্ট হয়ে গেছে।’ অনেক কিছু ভাবা হলেও সামাজিক কারণে প্রকাশ করা হয় না।

কী করা হলো বা না করা হলো, সেটা মুখ্য নয়—নিয়তটাই আসল। মনের ভেতরে কী ভাবা হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ।

মাসুদ কামাল বলেন, ‘প্রধান উপদেষ্টা একবার সবার কাছে চাঁদা চেয়েছিলেন।এটা একটা এনজিও মানসিকতা। উপদেষ্টা বলছেন, আমি করিনি, কিন্তু আপনার দলের কেউ তো করেছে। তাকে আপনি চিহ্নিত করেছেন? শাস্তি দিয়েছেন? দেননি। তার মানে, আপনি নিজেই দায়ী। এই হচ্ছে মানসিকতা।

সরকার ভয় দেখিয়ে বলে, আমি ছাড়া বিকল্প নেই। আমি বিএনপি বা এনসিপিকে এককভাবে দায়ী করি না। সবচেয়ে বড় ক্ষতিটা করছে এই সরকার নিজেই, সুকৌশলে।’
তিনি আরো বলেন, ‘এনসিপিদের একমাত্র ভুল হলো—মুহাম্মদ ইউনূসের মতো ভুল ব্যক্তিকে বেছে নেওয়া। এই একজন মানুষ পুরো এনসিপিকে ধ্বংস করে দিয়েছে। তারা বুঝতেও পারেনি কীভাবে ধ্বংস হলো, কারণ তারা তাকে বিশ্বাস করেছিল।’

তিনি বলেন, ‘রিয়াদের একটা বক্তব্য পড়েছিলাম—সে বলেছে, আমি গরিবের সন্তান, হঠাৎ এত টাকা দেখে মাথা গরম হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, কারা তাকে এত টাকা দিল? ধনীরাও প্রতিদিন লাখ লাখ টাকা দেয় না তাদের সন্তানদের। কারণ তারা চায় না সন্তানরা বখে যাক। কিন্তু যখন কাউকে হাতে ধরে টাকা দেওয়া হয়, তখন মাথা গরম হতেই পারে।’

মাসুদ কামাল বলেন, ‘এই কাজটা কে করেছে? সরকারই করেছে। এনসিপিদের প্রতি আমার মায়া লাগে। কারণ আমি জানি, দোষটা তাদের একার না।’

 

 

খবরওয়ালা/এফএস 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।