প্রবাসীদের উন্নয়নে এনআরবি রাইটস মুভমেন্টের ৯ প্রস্তাব

প্রবাসীদের সমস্যা সমাধান, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও নতুন শ্রমবাজার তৈরিতে ৯ দফা প্রস্তাবনা দিয়েছে ‘এনআরবি রাইটস মুভমেন্ট, ম্যানচেস্টারের’ চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান।

সোমবার (১৭ মার্চ) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

লিখিত বক্তব্যে সংগঠনটির চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান বলেন, ‘আমরা যারা এনআরবি আছি, নন রেসিডেন্ট বাংলাদেশি, আমাদের কোন হক বা রাইট ছিল না। আমরা বিলিয়ন বিলিয়ন ডলার,পাউন্ড, ইউরো, দিরহাম রেমিট্যান্স পাঠিয়েছি বাংলাদেশে। বিনিময়ে আমরা কিছু পাইনি। আমাদের কোন ভোটাধিকার নাই। আমরা যারা বিভিন্ন দেশে থাকি,  তাদের কোন বেসিক (মৌলিক) অধিকার নাই।’

এসময় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় নয় দফা দাবি তুলে ধরেন তিনি।

দাবি গুলো হলো—

১. প্রবাসীদের ভোটের অধিকার থাকতে হবে। যাতে তারা বিদেশে থেকে ভোট দিতে পারেন। কারণ অনেকদিন ধরেই এ নিয়ে কথাবার্তা চললেও সেটার কোনো বাস্তবায়ন হয়নি।

২. প্রবাসে অবস্থান করা বাংলাদেশিদের মধ্যে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদেরও সংসদ সদস্য (প্রার্থী) হওয়ার সুযোগ দিতে হবে।

৩. যে সকল এনআরবির (নন-রেসিডেন্স বাংলাদেশি’স) সন্তানরা বিদেশে জন্মগ্রহণ করেছে, তাদের বাংলাদেশে পৈত্রিক সম্পত্তি নিয়ে নানা হয়রানির শিকার হতে হয়। তারা যাতে এই হয়রানির শিকার না হয়, সেই অধিকার দিতে হবে।

৪. প্রবাসীদের যেন দেশে আলাদা চোখে না দেখা হয়, তাকে যেন তুচ্ছ তাচ্ছিল্য করা না হয়। কারণ প্রায়ই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার সময় এয়ারপোর্টে এমন ঘটনা ঘটছে।

৫. যারা বিদেশে থাকে তারা হয়রানির শিকার হয় কোর্ট কাচারির মাধ্যমে, তাদের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

৬. এয়ারপোর্টে নামার পর যেন কোন হয়রানীর শিকার হতে না হয় কোন প্রবাসীকে। তাদেরকে যেন এয়ারপোর্টে সঠিক সম্মান করা হয়। তাদের প্রতি যেন কোনো রকম আক্রমণ না হয়।

৭. বাংলাদেশি প্রবাসীদের জন্য এয়ারপোর্টে একটা আলাদা ভিভিআইপি কাউন্টার থাকা উচিত যেন তাদের বাংলাদেশে এসে কোনো হ্যাসেল (ঝামেলা) পোহাতে না হয়। বাংলাদেশিদের সন্তানরা যখন প্রথম বাংলাদেশে আসে, তখন যেন তারা হ্যাসেল ফ্রি ভাবে দেশে ঢুকতে পারে। দেশের পরিবেশ সম্পর্কে ভালো ধারণা পায়।

৮. প্রবাসীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। যেন তারা সুচিকিৎসা পায় —সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

৯. যারা বিদেশে দীর্ঘদিন থাকছেন বা থাকেন, তাদের মধ্যে থেকে একজনকে শ্রম মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হোক। যেহেতু তিনি বিদেশে থাকেন, তাই এ বিষয়ে তার অভিজ্ঞতা আছে। আর যাদের বিদেশে থাকার অভিজ্ঞতা নাই, তাদেরকে দায়িত্ব দিলে তারা সেভাবে কাজ ফুলফিল (সম্পূর্ণ)  করতে পারেন না। প্রবাসীদের ফিলিংসটা (অনুভূতি) তাদের মধ্যে সেভাবে কাজ করে না।
 

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।