প্রিসাইডিং অফিসার হত্যা মামলায় বিএনপির ১২৩ জন খালাস

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ছেপড়িকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার জবায়দুর রহমান হত্যার মামলায় বিএনপির ১২৩ জন নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জবায়দুর রহমান।

ঘটনার পর পুলিশ কনস্টেবল জাহিরুল ইসলাম বিএনপির ১২৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেন এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়। একই বছরের আগস্টে সদর থানার এসআই আব্দুল মান্নান অভিযোগপত্র জমা দেন। মামলায় ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল হালিম জানান, এটি ছিল রাজনৈতিক মামলা। সহকারী প্রিসাইডিং অফিসার পুলিশের গুলিতে নিহত হন, তবে আওয়ামী লীগ সরকার বিএনপি নেতাকর্মীদের আসামি করে। কোনো সাক্ষী অভিযোগের পক্ষে কথা বলেননি, এমনকি বাদীও নয়। ১১ বছর ধরে আসামিরা হয়রানি ও ঘরছাড়া ছিলেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।